কক্সবাজার নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘের সফররত মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিয়ে দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে করে কক্সবাজারে অবতরণ করেন প্রধান উপদেষ্টা।
এ সময় তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। এরপর প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণে সম্প্রসারণ ও বর্ধিতকরণের কাজ পরিদর্শন করেন।
বিমানবন্দর পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন বিয়াম ফাউন্ডেশনে যান। সেখান থেকে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় যান।
প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা