লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা (৩০) নামে এক বিদ্যুৎ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিদ্যুৎ শ্রমিক জহুরুল মোল্লা শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে মা বাড়ি ফিরে এসে এ ঘটনা জানতে পেরে স্থানীয়দের জানান। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে
