১৯৭০ বিশ্বকাপের ফাইনাল জিতেছিলেন ব্রাজিলের পেলে এই স্টেডিয়ামে। ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল জিতেছিলেন ডিয়েগো ম্যারাডোনা এই স্টেডিয়ামে। মেক্সিকোর সিটির ঐতিহাসিক এই স্টেডিয়ামটি পরিচিত ছিল এস্তাদিও আজতেকা নামে।
৮৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার সেই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে এস্তাদিও বানোর্তে রাখা হয়েছে। ২০২৬ বিশ্বকাপের জন্য সংস্কার কাজের তহবিল জোগাড় করতে মালিক প্রতিষ্ঠান ওললামানি, মেক্সিকোর অন্যতম প্রধান ব্যাংক বানোর্তের সাথে চুক্তি করেছে।
এই চুক্তির আওতায়, ১০৫ মিলিয়ন মিলিয়ন ডলার ঋণ দেবে বার্নোত ব্যাংক, যা ১২ বছরে পরিশোধ করতে হবে। বিনিময়ে, বানোর্তে স্টেডিয়ামের নামকরণসহ বিজ্ঞাপন ও অন্যান্য প্রচারের সুযোগ পাবে।
সংস্কার কাজ ২০২৪ সালের মে মাস থেকে চলছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে। তবে ফিফার নিয়ম অনুসারে, ২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামের নতুন নাম ব্যবহার করা যাবে না, তখন এটি মেক্সিকো সিটি স্টেডিয়াম নামে পরিচিত হবে।
সোহানের সেঞ্চুরির পর সানজামুলের ঘূর্ণি, জয়ে ফিরল ধানমন্ডি