কমলাপুরে কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০২:০৭ পিএম

রাজধানীর কমলাপুরে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আপ ও ডাউন উভয় লাইনে প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।  

আজ বুধবার দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। এ ঘটনার পর স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। এখন কিছুক্ষণের মধ্যে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত