কুমিল্লা সিটি করপোরেশনে দুদকের অভিযান

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনে এন এস গ্যালারির টেন্ডারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশন এ দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে একটি ‘এনফোর্সমেন্ট’ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী।

জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান এন এস গ্যালারীর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম টেন্ডারের মাধ্যমে দুই অর্থবছরে ৩১ টি কাজের ২৩১ কোটি টাকার বরাদ্দ পান। ওই কাজের বরাদ্দের মধ্যে অনিয়ম দুনীতির অভিযোগ পায় দুদক। এরি প্রেক্ষিতে কুমিল্লা সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদক। 

অভিযানের বিষয়ে কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডারের বিভিন্ন অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ অভিযোগের কারণে আমাদের দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে কুমিল্লা দুদক অফিস থেকে ‘এনফোর্সমেন্ট’ অভিযান পরিচালনা করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত