হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বলৎকার করার সময় অলি উল্লাহ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বুধবার (১৯ মার্চ) ভোর রাত চারটার দিকে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুরস্থ রেল স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।
জনতার হাতে আটক বলৎকারকারী অলি উল্লাহ নওগাঁ জেলায় রানীনগর থানার কুসুমবীর ইউপির পাচুরপুর এলাকার আব্বাস আলীর পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আটক অলি উল্লাহ পৌর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি হাটহাজারী পৌরসভা এলাকায় বসবাস করে আসছিলেন। বুধবার সেহরির পূর্বে ভোর রাত চারটার দিকে উল্লেখিত স্থানে অভিযুক্ত অলি উল্লাহ মানসিক ভারসাম্য এক ব্যক্তিকে বলৎকার করার সময় স্থানীয় এক যুবকের নজরে আসে বিষয়টি। এ সময় তিনি তার সাথে থাকা মোবাইল ফোনের ক্যামেরায় দৃশ্যটির ভিডিও ধারণ করা শুরু করলে বলৎকারকারী বিষয়টি টের পেয়ে পালিয়ে যেতে দৌঁড় দেয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে পেছনে ধাওয়া দিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে উদ্ধারের পর আটক করে মডেল থানায় পুলিশ হেফাজতে নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আর জিজ্ঞাসাবাদে আটক অলি উল্লাহ নিজেকে হাটহাজারীর একটি মাদ্রাসার এইচএসসি সমপর্যায়ের শিক্ষার্থী বলে জানিয়েছে। পুরো বিষয়টি যাচাই করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
পিরোজপুরে জেলা ও উপজেলার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা