নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৯ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁ থানাধীন কাবিলগঞ্জের মৃত করিমের ছেলে মো. লিটন মিয়া (৫১), লিটন মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও ছেলে মো. নাহিদ আলম (২২)।
বৃহস্পতিবার (২০ মার্চ) র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
পাওনা টাকা আদায়ে যা করলেন সাবেক যুবদল নেতা