পাকিস্তানকে যে ‘আনপ্রেডিক্টেবল’ বলা হয়, তার জ্বলজ্যান্ত উদাহরণ হয়ে রইল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। ব্যাটে-বলে কোনোদিক দিয়েই তারা আজ নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি। ১০৫ রানে অল-আউট হয়ে হেরেছে ১১৫ রানের বিশাল ব্যবধানে। এই জয়ে ৩-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। ৪.১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতেই আসে ৫৯ রান। টিম সেইফহার্ড ২২ বলে ৪৪ আর ফিন অ্যালেন করেন ২০ বলে খেলেন ৫০ রানের ইনিংস। শুধু জিমি নিশাম (৩) আর মিচেল হে (৩) ছাড়া সবাই প্রায় কমবেশি অবদান রেখেছেন। মার্ক চাপম্যান ১৬ বলে ২৪, ড্যারি মিচেল ২৩ বলে ১৯ রান করেন।
শেষদিকে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ২৬ বলে ৫ চার ২ ছক্কায় ৪৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। পাকিস্তানি বোলাররা পাত্তাই পায়নি কিউইদের কাছে। ২০ ওভঅরে ৬ উইকেটে ২২০ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। হারিস রউফ নেন ২৭ রানে ৩ উইকেট আর আবরার আহমেদ ৪১ রানে ২টি।
রান তাড়ায় নেমে শুরু থেকেই খেই হারায় পাকিস্তান। অধিনায়ক সালমান আগাসহ (১) প্রথম তিন ব্যাটার তো দুই অংকেই যেতে পারেননি। চারে নামা ইরফান করেন ১৬ বলে ২৪ রান। শাদাব খান (১) আর খুশদিল শাহও (৬) ব্যর্থ। শেষদিকে আব্দুল সামাদের ৩০ বলে ৪৪ রানে একশ পেরোয় স্কোর। সফরকারীদের ১১ জনের মধ্যে ৯ জনই দুই অংকে যেতে পারেননি। ১৬.২ ওভারে মাত্র ১০৫ রানে অল-আউট হয় পাকিস্তান। ২০ রানে ৪ উইকেট নেন জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস নেন ২৫ রানে ৩টি।
পাকিস্তানের বিশাল পরাজয়; ৯ ব্যাটার যেতে পারেনি দুই অংকে
তাসকিন নয়, অন্য পেসারকে দলে নিল লখনৌ সুপার জায়ান্টস