খেলার মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে তামিম

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১২:১২ পিএম

বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। পরে তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে সোমবার সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসে অংশ নেওয়ার পর কয়েক ওভার ফিল্ডিংও করেন তিনি। কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত