শতভাষার সম্মিলনে শান্তির আন্দোলন: প্যারিসে প্রতীকী প্রতিবাদ

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম

প্যারিসের ঐতিহাসিক প্লেস দে লা রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী প্রতীকী প্রতিবাদ, যেখানে শতাধিক মানুষ অংশ নেন শান্তি ও মানবিকতার বার্তা নিয়ে। কারও হাতে ‘Justice’, কারও হাতে ‘Peace’, আবার কারও হাতে ‘Liberty’—প্রতিটি শব্দ উচ্চারিত হয়েছে ভিন্ন ভাষায়, বহন করেছে মানবতার আহ্বান।

ইংরেজি, ফরাসি, আরবি, হিব্রু, হিন্দি ভাষার পোস্টার হাতে শান্তভাবে বসে ছিলেন অংশগ্রহণকারীরা। প্রতিধ্বনিত হচ্ছিল “Ceasefire Now”, “Dignity for All”, “Jewish & Muslim Voices Together”, “Resistons pour la paix”—শান্তির মন্ত্র।

আয়োজকরা জানিয়েছেন, এ প্রতিবাদ অরাজনৈতিক ও অহিংস, একাত্মতার প্রতীক। ইহুদি-মুসলিম, নারী-পুরুষ, তরুণ-প্রবীণ সকলেই মিলিত হয়েছেন যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে।তাদের বার্তা স্পষ্ট: “আমরা কোনো পক্ষের পক্ষে নই, আমরা ন্যায়ের পক্ষে। যুদ্ধ বন্ধ হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক। পোস্টারগুলোয় লেখা ছিল: Liberty, Justice, Peace, Equality, Dignity, Ceasefire—বিভিন্ন ভাষায়, কিন্তু একটাই বক্তব্য: শান্তি ও মানবিক মর্যাদা সকলের অধিকার।

প্রতীকী অনশন ও মৌনতার মধ্য দিয়ে এই প্রতিবাদ জানান দিয়েছে শক্তিশালী বার্তা “আমরা যুদ্ধ চাই না, চাই মানবতা।”এই প্রতিবাদ কেবল আন্দোলন নয়, বরং এক মানবিক চেতনার আহ্বান, যা বিশ্বকে মনে করিয়ে দেয় ভাষা, ধর্ম কিংবা ভূখণ্ড নয়, মানবতাই সর্বোচ্চ পরিচয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত