বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের পুনঃনিয়োগ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মৌখিকভাবে তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ঈদের পর আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘সালাহউদ্দিন ভাইয়ের সঙ্গে মৌখিক চুক্তি চূড়ান্ত হয়েছে। বোর্ড সভায় এটি ঘোষণা করার কথা ছিল, তবে কিছু অনিবার্য কারণে তা স্থগিত রাখা হয়েছে।’
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ ও সম্মানিত এই কোচ এর আগেও জাতীয় দলের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন। আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে বোর্ড।
নতুন কোচের সন্ধানে বিসিবি, তালিকায় গুল ও টেইট