ক্যারিয়ারজুড়ে রেকর্ড তো আর কম হয়নি, এবার মায়ামি ওপেনে নতুন রেকর্ড গড়লেন নোভাক জকোভিচ। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসাবে কোনো এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন সার্বিয়ান এই সুপারস্টার। রেকর্ড গড়ার পথে তিনি টপকে গেছেন আরেক কিংবদন্তি রজার ফেদেরারকে।
বৃহস্পতিবার রাতে সেবাস্তিয়ান কোরদাকে ৬-৩, ৭-৬ গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন জকোভিচ। সেই পর্বে তার প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রভ। রেকর্ড গড়ার সময় তার বয়স ছিল ৩৭ বছর ১০ মাস। ২০১৯ সালে ৩৭ বছর সাত মাস বয়সে ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন ফেদেরার।
শততম এটিপি ট্যুর খেতাব থেকে মাত্র দুই ধাপ দূরে থাকা জকোভিচ ম্যাচের পর বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে দারুণ সার্ভ করছি। তবে আজকের (গতকাল) ম্যাচে দ্বিতীয় সেটে সার্ভ বেশি ভালো হয়েছে। টাইব্রেকারে দুটি পয়েন্টই জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিয়েছে।’
ধর্ষণের অভিযোগ থেকে খালাস পেলেন ব্রাজিলের আলভেজ
পান্তের ওপর রেগে গিয়ে টিভি ভাঙলেন উপস্থাপক