বাংলাদেশের হয়ে অভিষেকেই মাতিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে শিলংয়ে অভিষেক ম্যাচ খেলে ফিরে গেছেন ইংল্যান্ডে। সেখানে গিয়ে ইতোমধ্যে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচও খেলে ফেলেছেন। অন্যদিকে অধিনায়ক জামাল ভূঁইয়াও ছুটিতে চলে গেছেন ডেনমার্কে। দেশের ফুটবলের দুই তারকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা বাংলাদেশে এসে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। তাকে ঘিরে দেখা গেছে ফুটবলপ্রেমীদের তুমুল আগ্রহ। আগামী জুনে ফের লাল-সবুজ জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় থাকা হামজা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সবাইকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করছি খুব সুন্দর সময় কাটবে। শিগগিরই আবার দেখা হবে।’
এদিকে অধিনায়ক জামাল ভূঁইয়া ছুটি কাটাচ্ছেন ডেনমার্কে। অধিনায়ক হলেও ভারতের বিপক্ষে তার সুযোগ হয়নি। এই ডিফেন্সিভ মিডফিল্ডার শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক, আশা করি সবাই পরিবারের সঙ্গে আনন্দ করছেন। সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ।’
যেমন কাটছে ক্রিকেটারদের ঈদ
তিন বছর বয়সে মা হারানো অনিকেতের ক্রিকেটার হওয়ার গল্প