থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।- এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টায় ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টায় তিনি দেশে ফিরবেন।
ড. খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার।
বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। প্রথম দিন সদস্যদেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।
আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
হতাশ ম্যানইউ কোচ আমোরিম, দ্রুত ঘুরে দাঁড়ানোর তাগিদ