গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই মিজানুর রহমান জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মাজড়া নামক স্থানে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে সকালে কোনও এক সময় এই বৃদ্ধকে গাড়ি ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হয়ে মহাসড়কের পাশে পড়ে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত