গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি উচ্চ জলাধার নির্মাণ ও পানির লাইন সংযোগ স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিতব্য এ প্রকল্পের মাধ্যমে সাজাইল ইউনিয়ন ও এর পার্শবর্তী এলাকার বাসিন্দাদের জন্য নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কর্মকর্তারা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা বলেন, বিশুদ্ধ পানির প্রাপ্যতা নাগরিকের মৌলিক অধিকার। এ জলাধার নির্মাণ সম্পন্ন হলে দীর্ঘদিনের পানির সংকট নিরসন হবে এবং স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নত হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্মাণকাজ শেষ করে এলাকাবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা চালু করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
