অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের প্রতিটি রাস্তাঘাট, পাড়া ও মহল্লা অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের চলমান 'গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির আওতায় শহরের অপরাধপ্রবণ চাষাড়া এলাকার গুরুত্বপূর্ণ বিজয়স্তম্ভ ও শহীদ মিনারের প্রতিটি স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, শহরের চাষাড়া এলাকাটি নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র। আমরা বিভিন্ন জাতীয় দিবসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানেই আয়োজন করি। এ ছাড়া বাণিজ্যিক দিক দিয়েও এটি শহররের অন্যতম প্রধান এলাকা। তাই পুরো চাষাড়া এলাকাটিকে আমরা নিরাপত্তার চাঁদরে ঢেকে দিতে চেয়েছিলাম। ইতিমধ্যেই নারায়ণগঞ্জে গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই প্রেক্ষিতে আজ চাষাড়া থেকে বিজয়স্তম্ভ এবং ডাক বাংলো মোড়, এই পাশে বালুর মাঠ, নুর মসজিদ, মিশন মোড়, আর্মি মার্কেট পর্যন্ত সমস্ত সিসিটিভির আওতায় এনেছি। আমরা পর্যায়ক্রমে পুরো নারায়ণগঞ্জকেই সিসিটিভির আওতায় আনব।
জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরার গুরুত্ব উল্লেখ করে বলেন, সিসিটিভি ক্যামেরার আওতায় থাকলে যেমন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব, একইভাবে কেউ অপরাধ করে যদি চলেও যায়, তাহলেও আমরা তাদের পরবর্তীতে আইনের আওতায় আনতে পারব। কারণ সমস্ত ফুটেজ আমাদের কাছে স্টোরেজ করা থাকে।
নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে জেলা প্রশাসক মহোদয়ের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তারকাদের দৌড়ঝাঁপ
বিকেলে বিমসটেক সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ড. ইউনূস