বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেদ্র মোদির পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ড. ইউনূস ও নরেন্দ্র মোদি দুজনই বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। তারপরই ফেসবুকে ঘুরছে ছবিটি।
ওই পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, এগুলো ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের ছবি। সেখানে ছবি দেখা যায় ড. ইউনূস ও মোদির পাশাপাশি বসে থাকা অবস্থায়।
বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে পৌঁছে তিনি ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য রাখেন।
দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা