তরমুজের গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে কয়েক দফায় সংঘর্ষ, আহত ৬

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

বরগুনার আমতলীতে তরমুজের গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে কয়েক দফায় সংঘর্ষ হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ ৬ জন আহত হয়েছেন।

জানা গেছে, বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরগুনা আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব সোনাখালী কালুখার বাজারের সাথে পার্শ্ববর্তী পটুয়াখালী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের জলেখার বাজারের নির্মাণাধীন ব্রিজের উপর দফায় দফায় সংঘর্ষে ৪জন আহত হয়েছে।

আহতরা হলেন, মোসা. হাসিনা বেগম (৩৫) মো. নিজাম খান (৪৫) মো. রাকিব খান (২৮) মো. খোরশেদ খান (৬৫) মো. সিদ্দিক খাঁন (৬০) মো. সোহাগ মোল্লা (৩৫) মো. কাইয়ুম মোল্লা (৩৪)।

স্থানীয়রা জানান, পূর্বসোনাখালী গ্রামের ছাদের প্যাদা বাড়ি সলগ্ন রাস্তার উপরে মৌসুমী ফল তরমুজের বেচা বিক্রয় হয় এ সসময় স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা ইসরাফিল মোল্লা তরমুজের গাড়ি থামিয়ে গাড়ি প্রতি ২ হাজার টাকা চাঁদা দাবী করেন। একই এলাকার বিএনপি নেতা সবুজ খান তাতে বাঁধা দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২ এপ্রিল) রাতে জলেখার বাজারের সাথে সংযোগ নির্মাণাধীন ব্রিজের উপর ইসরাফিল মোল্লা গ্রুপ ও সবুজ খান গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। এসময় উভয় গ্রুপের ৬ জন গুরুতর আহত হয় । আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিএনপি নেতা আখতারুজ্জামান সবুজ খান জানান, ইসরাফিল মোল্লা তরমুজের গাড়ি থেকে চাঁদা দাবী ও প্রতিবাদ করায় দূর্নীতি দমন কমিশনার উপ পরিচালক মো.মাহবুব মোল্লার ভাই ইউপি সদস্য ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি নাসির মোল্লার ইন্ধনে ইসরাফিল মোল্লার নেতৃত্বে আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় বলে জানান।

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত