গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রদল। বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকবেন।
ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদ কর্মসূচিতে জনগনকে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
