গাজায় গণহত্যার প্রতিবাদে ডিএসসিসি কর্মচারীদের বিক্ষোভ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। ডিএসসিসি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি আবু জাফর মো. ইলিয়াস সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান প্রিন্স সাংগঠনিক সম্পাদক জাহিদুল আমিন, ডিএসসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. শাহজাহান, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আলী মনসুর, কর্মকর্তা আতাহার আলী খান প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিনের ওপর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালাচ্ছে ইসরাইল। মানবাধিকারের সকল মানদণ্ড তারা লঙ্ঘন করেছে। নির্বিচারে নারী শিশুদের হত্যা করছে। তবুও বিশ্ব মোড়লদের টনক নড়ছে না। অবিলম্বে এই গণহত্যা বন্ধে যুদ্ধ বিরত ঘোষণার আহবান জানান তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত