আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশ সদস্য পেলেন ‘রাষ্ট্রপতি’ পদক

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম

সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের না পিটিয়ে ভিন্নভাবে তাদের ছত্রভঙ্গ করা পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পেয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এতে সই করেন। রবিবার (৬ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের না পিটিয়ে ভিন্নভাবে বুদ্ধিদীপ্ত কৌশলে দায়িত্ব পালন করে ছাত্রভঙ্গ করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রশংসায় ভাসতে থাকেন ওই পুলিশ সদস্য। আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় রিয়াদকে এই পদক দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত