অভিশপ্ত রামসডেল, যে দলে খেলেন সে দলই রেলিগেশনে পড়ে!

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পিএম

সত্যি কি অ্যারন র‍্যামসডেলের জন্য প্রিমিয়ার লিগটা 'অভিশপ্ত'? ফুটবল ভক্তরা কিন্তু তাই ভাবছেন। 

প্রিমিয়ার লিগে তৃতীয়বার তার দল অবনমনের শিকার হলো। এবার রামসডেল সাউদাম্পটনের হয়ে খেলছিলেন, যারা এক মৌসুম পর আবার চ্যাম্পিয়নশিপে নেমে গেল। 

২৬ বছর বয়সী এই গোলকিপার এর আগে বোর্নমাউথ (২০২০) ও শেফিল্ড ইউনাইটেডের (২০২১) হয়েও অবনমনের তিক্ত স্বাদ পেয়েছিলেন। রবিবার টটেনহ্যামের কাছে হেরে যাওয়ায় সাউদাম্পটন প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে যায়। র‍্যামসডেল স্বীকার করেছেন, “এটা ছিল অনিবার্য… আমরা পুরো মৌসুমে ভালো খেলিনি।”

২০২৪-এর মৌসুম শেষে আর্সেনাল থেকে ১৮ মিলিয়ন পাউন্ডে সাউদাম্পটনে যোগ দিয়েছিলেন র‍্যামসডেল। 

র‍্যামসডেলের এই হ্যাটট্রিক অবনমন তাকে এক কাতারে নিয়ে গেছে বেন ফস্টার ও কেভিন ফিলিপসের সঙ্গে। তবে সবচেয়ে বেশি পাঁচবার অবনমনের রেকর্ড নাথান ব্লেক ও হারম্যান হ্রেইদারসনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত