বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছেন ড. ইউনূস

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৩৯ এএম

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’। সম্মেলনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন।

আজ বুধবার ড. ইউনূস ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ এর উদ্বোধন করবেন এবং একই সঙ্গে তিনি মহাকাশ-ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন। স্টারলিংকের এই উদ্যোগ বাংলাদেশে উন্নত মানের আন্তর্জাতিক ইন্টারনেট সেবার দুয়ার উন্মোচন করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সম্মেলনের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ড. ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।

চারদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দুইদিনেই চীন, কোরিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার অংশ হিসেবে ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

সরকার ইতোমধ্যেই বিদেশি বিনিয়োগে গতি আনার লক্ষ্যে প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং জ্বালানি নীতিতে সংস্কারের ঘোষণা দিয়েছে। সম্মেলনের তৃতীয় দিনে ড. ইউনূস বাংলাদেশে উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরবেন এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত