চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক

৬ লাইনে উন্নতিকরণের দাবিতে পদযাত্রা  

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লাইনের উন্নতিকরণের দাবিতে বুধবার (৯ এপ্রিল) পথযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি চন্দনাইশের খাঁনহাট এ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহতের আমরা ১১ জন (নিহত) এর উদ্যোগে কাফনের কাপড় পড়ে প্রতিকী পথযাত্রা চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কক্সবাজার পর্যন্ত গিয়ে সমাপ্তি ঘটবে।

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দূঘর্টনায় লাশ আর কত পড়বে? দিন দিন দূঘর্টনায় লাশের সারি বৃদ্ধি হচ্ছে। অসহায় হয়ে পড়ছে কত পরিবার। সকালে বাড়ি থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আসলে মনে হয় এই বুঝি দূঘর্টনা ঘটে গেল। এ সড়কে প্রতিদিন শত শত গাড়ি চট্টগ্রাম-কক্সবাজার/কক্সবাজার-চট্টগ্রাম আসা যাওয়া করছে। সড়কে যেভাবে গাড়ির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে রাস্তার প্রশস্ততা একেবারেই কম। যে কারণে প্রতিনিয়ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কোথাও না কোথাও যানবাহনের দূর্ঘটনা ঘটছে। 

প্রতিকী পথযাত্রায় বক্তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নিত করার জোর দাবি জানান। পদযাত্রা কর্মসূচির প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পালের নেতৃত্বে উপস্থিত ছিলেন অরুপ রতন চক্রবর্তী ইদ্রিস পানু, মোহাম্মদ হানিফ, সুকান্ত তালুকদার জুয়েল, দেবব্রত পাল দেবু, পুলক চৌধুরী, বিল্পব চৌধুরী বিল্লু, আবদুর রহমান রকি, জীবন মিত্র রাজ, শফিকুল ইসলাম দিয়া, ইয়াসিন আফ্রিদি, সাইদুল হাসান, শাহাদাত হোসেন রুবেল প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত