সুন্দরবনে মাছ শিকারে গিয়ে অপহৃত ৩৩ জেলেকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এ সময় তাদের ব্যবহৃত ১৬টি নৌকা উদ্ধার করা হয়। তবে ডাকাত দলের কোনও সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি কোস্টগার্ড।
গতকাল বুধবার দিনভর সুন্দরবনে কড়কড়ি নদের মাল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড তাদের উদ্ধার করে। এসব জেলেদের ডাকাত বাহিনী করিম শরীফের দল জনপ্রতি দশ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে বলে কোস্টগার্ড দাবি করেছে। বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে।
মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট ইশমাম হাসান ফাহিম বলেন, সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকার করতে যাওয়া জেলেরা মুক্তিপণের দাবিতে অপহরণ হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি ছঁড়ে বনের গহীণে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সেখান থেকে ১৬টি নৌকা, ছয়জন নারীসহ ৩৩ জনকে উদ্ধার করে। ডাকাত দল জনপ্রতি দশ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে বলে জেলেরা অভিযোগ করেছেন।
তিনি আরো বলেন, গত ৯ এপ্রিল সকালে বনবিভাগের কাছ থেকে পাশ পারমিট নিয়ে এই জেলেরা মাছ ও কাঁকড়া শিকার করতে বনে প্রবেশ করেন। এদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের বাড়ি পাঠানো হচ্ছে।
দিনাজপুর এলজিইডি ভবনে আগুন, পুড়ে গেছে নথিপত্র
হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে মেশানো হচ্ছে রং, ভুট্টার গুঁড়া