দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন আগুন। তবে তার আগে কিছু নথিপত্র পুড়ে যায়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টার সময় এ ঘটনা ঘটে। এসময় ভবনটিতে সরকারি দুই কর্মকর্তা আটকা পড়েন। তাদের একজনকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরজন সুস্থ আছেন।
উদ্ধার করা কর্মকর্তারা হলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলাম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মুন্নাফ হোসেন। এর মধ্যে রবিউল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুর রহমান জানান, ভোরে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু জরুরী ফাইলপত্র পুড়ে গেছে। এতে করে বেশ ক্ষতি হয়েছে। কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে।
বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল সাময়িক: বাণিজ্য উপদেষ্টা