মেঘনা আলমের আটকাদেশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম

মডেল মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া ও আটকাদেশের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রবিবার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার, কারণ না জানিয়ে গ্রেপ্তার, ২৪ ঘণ্টার বেশি ডিবি কাস্টডিতে রাখা, আইনজীবীকে সুযোগ না দেওয়া এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দেওয়া আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তিনি জানান, আদালত দুটি বিষয়ে অর্থাৎ গ্রেপ্তারের প্রক্রিয়া ও আটকাদেশের বৈধতা প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেছেন।

গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর একটি বাসা থেকে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত