লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল লেগ স্পিনার রিশাদ হোসেনের। গতকাল রবিবার রিশাদের ৩১ রানে ৩ উইকেট শিকারে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল লাহোরের দলটি।
রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২১৯ রানের পাহাড় গড়ে লাহোর। ৩৯ বলে ৬৭ রান করেন পাকিস্তান ওপেনার ফখর জামান। ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে চতুর্থ বলে উইকেটে গিয়ে ১ বলে ১ রান করেন রিশাদ। জবাবে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় কোয়েটা।
ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ৭ রান দেন রিশাদ। ফিরতি ওভারে এসে রাইলি রুশোর (১৯ বলে ৪৪) ছক্কা খেয়ে পরের বলেই তাকে বোল্ড করে দেন। নিজের কোটার শেষ ওভারে মোহাম্মদ আমির এবং আবরার আহমেদকে ফিরিয়ে আরও দুই শিকার ধরেন রিশাদ। কোয়েটা শেষ পর্যন্ত ১৬.২ ওভারে অলআউট হয়। আগামী মঙ্গলবার রিশাদরা মাঠে নামবে করাচি কিংসের বিপক্ষে।
এমবাপ্পে দেখলেন লাল কার্ড, টেনেটুনে জিতল রিয়াল
টিভিতে আজ যেসব খেলা