ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন নেইমার। সোমবার ব্রাজিলিয়ান সিরি-এ লিগের ম্যাচে ফ্লুমিনেন্সের মাঠে খেলেছে তার ক্লাব সান্তোস। তবে নেইমারের প্রত্যাবর্তন ম্যাচে সান্তোস জিততে পারেনি। হেরে গেছে ১-০ গোলে। সেই গোলও হয়েছে নেইমার মাঠে নামার পর।
সান্তোসের হয়ে খেলতে গিয়েই চোট পেয়েছিলেন নেইমার। এ কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ তিনি মিস করেছেন, যার একটি আবার আর্জেন্টিনার বিপক্ষে। সোমবার ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন নেইমার। চার ম্যাচ পর তিনি সান্তোসের জার্সিতে মাঠে নামলেন। তবে নেইমার এদিন স্বরূপে ছিলেন না।
ম্যাচের মূল সময়ে কোনো দলই গোল করতে পারেনি। যখন ম্যাচটি ড্র হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের ৭ম মিনিটে জয়সূচক গোলটি করেন স্যামুয়েল হাভিয়ের ব্রিটো। জবাব দেওয়ার জন্য যথেষ্ট সময় ছিল না সান্তোসের। সেরি-এ লিগের রেলিগেশন জোনে থাকা সান্তোসের পরবর্তী ম্যাচ অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে।
মারাত্মক ফাউল করে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে
উইকেট শিকারের জন্যই রিশাদকে নিয়েছি: আফ্রিদি