রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে মুখোমুখি হয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় উত্তেজনা, যা দ্রুত রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষই একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। তবে ঠিক কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনও জানা যায়নি।
ঘটনাস্থলে দেখা গেছে, সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন, অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। উভয়পক্ষই পাল্টাপাল্টি অবস্থান থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের শান্ত রাখতে তৎপর রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাদাওয়ি মারা গেছেন