দুর্দান্ত খেলতে থাকা রিয়াল মাদ্রিদ হঠাৎ যেন ছন্দ হারিয়ে ফেলেছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে তারা এখন ছিটকে যাওয়ার মুখে। তবে এই রিয়াল মাদ্রিদেরই ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত সব ইতিহাস আছে। আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগের খেলা সামনে রেখে সেটাই মনে করিয়ে দিলেন মার্সেলো।
ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলোর প্রাণের ক্লাব রিয়াল মাদ্রিদ। খেলা ছাড়ার পরও তিনি নিয়মিতই খোঁজখবর রাখেন। আর্সেনালকে হারানোর বিষয়ে তিনি এখনো দৃঢ়প্রতিজ্ঞ, ‘রিয়াল মাদ্রিদেক কখনোই বিবেচনার বাইরে রাখা যাবে না। যদিও তিন গোল মানে অনেক বড় কিছু। তবে রিয়াল মাদ্রিদকে ভাবনায় রাখতেই হবে এবং আমার পূর্ণ বিশ্বাস আছে, তার ঘুরে দাঁড়াবে। রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ। তারা সবসময় ঘুরে দাঁড়ায়।’
অনেকেই বলছেন, আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। কিন্তু মার্সেলো হাল ছাড়তে রাজি নন। ঘরের মাঠে দ্বিতীয় লেগ নিয়ে তিনি আশাবাদী, ‘ফিরতি লেগ হচ্ছে বের্নাবেউতে। সমর্থকেরা দারুণ প্রেরণা জোগাবে এবং ফুটবলাররা আত্মবিশ্বাসী যে, তারা পারবে। অবশ্যই আমরা জানি না, মাঠে ফলাফল কী হবে। তবে আমাদের সবটুকু বিশ্বাস আছে, রিয়াল মাদ্রিদ পারবে ঘুরে দাঁড়াতে।’
নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে এই ব্রাজিল মহাতারকা বলেন, ‘যে মুহূর্তে আমরা রিয়াল মাদ্রিদে যোগ দেই, আমাদের শেখানো হয় হাল না ছাড়তে এবং এটা সবসময় আমাদের রক্তে বহমান। অনেক বছর ধরেই এমনটি চলছে এবং ডিএনএ ছাড়াও, আমাদের কঠোর পরিশ্রম, বিনয়, নিত্যদিনের নিবেদন এবং সমর্থকদের প্রেরণা মিলিয়েই এটা হয়। সবকিছু মিলিয়ে প্রক্রিয়াটা কার্যক।’
এবার সতীর্থকেই কামড় দিলেন লুইস সুয়ারেজ!
বাংলাদেশ সফরে আসছেন রোহিত-কোহলিরা, দেখে নিন সূচি