নির্বাচনের প্রয়োজনীয় কাগজ কেনাকেটার পরিকল্পনা করছে ইসি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় কাগজ কেনাকেটা ও মুদ্রণ কাজ ভোটের আগের চার মাসের মধ্যে করার প্রস্তুতি রাখছে নির্বাচন কমিশন সচিবালয়। মঙ্গলবার এসব বিষয় বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, আসন্ন নির্বাচনে কাগজ কী পরিমাণ লাগে সে সম্পর্কে ধারণা নেওয়া, এ সংক্রান্ত বাজেটের সংস্থানের ব্যাপার এবং আগের নির্বাচনের কিছু কাগজপত্র বিজি প্রেসে রয়েছে সেগুলোর গুণগত মান নষ্ট হয়ে থাকলে ডিসপোজালের ব্যবস্থা করা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আমরা একটি কমিটি করে দিয়েছি। তারা যাচাই-বাছাই করবে, যে কাগজগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলোর প্রক্রিয়া অনুসরণ করে ডিসপোজাল করা হবে। 

ইসি সচিব বলেন, নির্বাচনে কাগজের পরিমাণ কতটুকু ও কতদিন টাইম লাগতে পারে সে বিষয়ে নিজেদের প্রস্তুতি রাখার জন্যে এ আলোচনা করা হয়েছে। লিট টাইম হিসেবে ওনারা বলেছেন তিন মাসের মত লাগে, সেই সঙ্গে ফ্লেক্সিবিলিটি যদি থাকে, চার মাসের ভেতরে আমরা সবগুলো প্রকিউরমেন্ট করতে পারবো।

এক প্রশ্নের জবাবে তিন বলেন, এখন জাতীয় নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত আমরা জানিনা। আমদের তো প্রাথমিক একটা প্রস্তুতি লাগবে। প্রস্তুতি না থাকলে তো গ্যাপের মধ্যে পরে যাবো। নির্বাচনের তারিখ বা নির্বাচনের শিডিউল সম্পর্কে যে সিদ্ধান্তটা হবে; তখন যেন আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত