ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়িসহ চোরাকারবারিকে আটক করেছে র্যাব। এসময় চোরাইকাজে ব্যবহৃত একটি লেগুনা জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ির মূল্য সাড়ে ৫ লাখ টাকা।
র্যাব-জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চোরাকারবারি একটি লেগুনা যোগে ভারতীয় অবৈধ শাড়ি নিয়ে সীমান্তবর্তী এলাকা হতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। র্যাবের একটি দল শহরের শহীদ শহীদুল্লা কায়সার রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি লেগুনাকে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় র্যাব সদস্যরা জেলার পূর্ব ছাগলনাইয়াস্থ মৃত মিজানুর রহমানের ছেলে ইমাম হোসেন (৪২) কে আটক করেন। আটককৃতকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে লেগুনা গাড়িতে থাকা ৫ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি উদ্ধার ও চোরাইকাজে ব্যবহৃত লেগুনাসহ গাড়িটি জব্দ করা হয়।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তি ও জব্দ মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি
সাবেক এমপি বাহাউদ্দিনের জমি-বাড়ি জব্দের আদেশ