পিছিয়ে পড়েও লা লিগায় ৪-৩ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচটিতে জয়ের আনন্দের পাশাপাশি শঙ্কাও জেগেছে বার্সা শিবিরে। কারণ, ম্যাচের মাঝে চোট পেয়ে মাঠ ছেড়েছেন বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনাল আর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও তিনি অনিশ্চিত!
ম্যাচের ৭৭ মিনিটের ঘটনা। দুই দলে তখন ৩-৩ সমতা বিরাজ করছে। হঠাৎ দেখা যায়, পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ছেন লেভানডফস্কি। মাঠের বাইরে গিয়ে ডাগ-আউটে পা চেপে বসেছিলেন। উদ্বিগ্ন দেখাচ্ছিল বার্সেলোনার চিকিৎসকদের। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক ম্যাচের পর বলেছেন, ‘লেভানডভস্কির এমআরআই করানো হবে আগামীকাল। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’
এদিকে স্পেনের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লেভানডভস্কি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। এর কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। সেটা যদি হয় তাহলে শুধু কোপা দেল রের ফাইনালই নয়, আগামী মাসের প্রথম সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগেও লেভাকে পাওয়া নিয়ে সংশয় আছে। ৩৬ বছর বয়সী এই পোলিশ ফরোয়ার্ড চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪০ গোল।
সেট হয়েও ফিরে গেলেন শান্ত
মেঘে ঢাকা আকাশ, ফ্লাডলাইটের আলোয় চাপ সামলে এগোচ্ছে বাংলাদেশ