সফলতার পথে ইচ্ছাশক্তি আর সুপরিকল্পনাই সবচেয়ে বড় সঙ্গী। প্রবাসজীবনের সূচনালগ্ন থেকেই অনেকেই লালন করেছে উদ্যোক্তা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কর্ম-সংসার, সংগ্রাম আর স্বপ্নের মাঝপথে হার না মানার মানসিকতা আজ তাদের পৌঁছে দিয়েছে কাঙ্ক্ষিত অবস্থানে। ফ্রান্সের একই এলাকার সামাদ, রুবেল, জাহাঙ্গীর, বাবর ও আলম আলি মন্তাসি শুরুতে একটি প্রতিষ্ঠান চালুর মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে তারা ফ্রান্সে গড়ে তুলেছেন একাধিক সফল ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সফল উদ্যোক্তারা মনে করেন, সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা। অনেকেই শূন্য থেকে শুরু করে নিজেদের প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। উদ্যোক্তা হিসেবে বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন সুদৃঢ় হচ্ছে এবং সময়ের সাথে তা আরও বিস্তৃত হবে। বাংলাদেশি পণ্য এখন বিশ্ব দরবারে পরিচিতি পাচ্ছে। শুধু বাংলাদেশি নয়, এশিয়ান নাগরিক ও স্থানীয় ফরাসিদের মাঝেও এসব পণ্যের চাহিদা বাড়ছে।
বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের এমডি নূর বলেন, কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্যের যোগান দিতে উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজারে পরিচিতি ও প্রসার আমাদের দায়িত্ব। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের এই সাফল্য শুধু প্রবাসে নয়, দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত
রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল