দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) আসে বড় পরিবর্তন। নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার আগেই তখনকার কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর কিছুটা সময় লাগলেও তিনি সেটা করেছেন। কিন্তু বাংলাদেশ ছাড়ার সময় কেমন ছিল হাথুরুসিংহের অবস্থা? সেটাই জানালেন ‘কোড স্পোর্টে’ দেওয়া সাক্ষাৎকারে।
সেই সময় সদ্য অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও সুখকর ছিল না। ভারত সিরিজ শেষেই হাথুরুকে ছাঁটাই করা হয়। সেই সময়ের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘বিসিবির সিইওর (নিজামউদ্দিন চৌধুরী সুজন) শেষ কথা ছিল- “তোমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে?” এটি আমার জন্য একটি সতর্কবার্তা ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই।’
হাথুরুসিংহে বলেন, ‘সাধারণত সেই দেশে ভ্রমণের সময় আমার সঙ্গে একজন ড্রাইভার এবং একজন বন্দুকধারী থাকে। কিন্তু তিনি (বিসিবির সিইও) বললেন, “আজ কি তুমি তোমার বন্দুকধারী এবং তোমার ড্রাইভারকে পেয়েছ?” আমি বললাম, না, “শুধু ড্রাইভার এসেছে”। এরপর বাংলাদেশ ছাড়ার জন্য টাকা জোগার করতে আমি ব্যাংকে গিয়েছিলাম। আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ ছিল- “একজন খেলোয়াড়কে (নাসুম আহমেদ) লাঞ্ছিত করার দায়ে চন্ডিকাকে বরখাস্ত করা হয়েছে”।’
শ্রীলঙ্কান এই কোচ আরও বলেন, ‘যখন বিষয়টি নজরে এলো, তখন ব্যাংক ম্যানেজার বললেন, “কোচ, আমি তোমার সাথে যাব। রাস্তায় মানুষ তোমাকে দেখে ফেললে তা তোমার জন্য নিরাপদ হবে না।” আমি আরও আতঙ্কিত হতে পড়ি। আমার এক বন্ধু আমাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতের ফ্লাইট ধরতে বিমানবন্দরে নিয়ে যায় এবং আমি টুপি এবং হুডি পরে নিজেকে সুরক্ষিত করার চেষ্টা করি। কারণ, দেশ ছেড়ে যাওয়ার অভিযোগে তারা আমাকে গ্রেপ্তর করতে পারত!’
বিগত সরকারের মন্ত্রীর দেশ ছেড়ে পালানোর উদাহরণ টেনে হাথুরু বলেন, ‘সাবেক সরকারের একজন মন্ত্রীকে নাকি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। এমন একটি ঘটনা ঘটেছে যে, বিমানটি রানওয়েতে থামানো হয়েছিল এবং তারা তাকে লাথি মেরে ফেলেছিল। এসবই আমার মনে ঘুরপাক খাচ্ছিল। তারপর প্রবেশপথে এক্স-রে মেশিনে, বিমান বাহিনীর একজন কর্মকর্তা আমাকে বললেন; “আমি দুঃখিত কোচ, যে আপনাকে যেতে হচ্ছে (আবেগপ্রবণ হয়ে)”। আমি আমার জীবনের জন্য ভয় পাচ্ছিলাম: তবে সেই কর্মকর্তা বলছিলেন- আমি তাদের দেশের জন্য অনেক করেছি।’
ম্যাক্সওয়েল-লিভিংস্টোন ভারতে ছুটি কাটাতে আসে: শেবাগ
ম্যাচসেরার রেকর্ডে ধোনিকে ছাড়িয়ে রোহিতের পাশে কোহলি
‘শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই’
বাংলাদেশকে গুঁড়িয়ে হেসেখেলে ব্যাটিং করল জিম্বাবুয়ে