ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। সোমবার (২১ এপ্রিল) তিনি মারা যান বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান। খবর বিবিসির।
ভ্যাটিকানের টিভি চ্যানেলে কার্ডিনাল কেভিন ফ্যারেল বলেন, প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস আর নেই। আজ সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের এই বিশপ তাঁর সৃষ্টিকর্তার ঘরে ফিরে গেছেন।
পোপ ফ্রান্সিসের আসল নাম ছিল জর্জ মারিও বেরগোলিও। পোপ হওয়ার আগে ফ্রান্সিস আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের আর্চবিশপ ছিলেন। তিনি কার্ডিনাল পদে অধিষ্ঠিত হন ২০০১ সালে।
২০১৩ সালের মার্চে পোপ বেনেডিক্ট ষোল'র পদত্যাগের পর অনুষ্ঠিত কনক্লেভে (পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের গোপন বৈঠক) জর্জ বেরগোলিও পোপ নির্বাচিত হন।
পোপ ফ্রান্সিস ইতিহাসে স্মরণীয় থাকবেন একজন মানবিক, সহানুভূতিশীল এবং সংস্কারক পোপ হিসেবে, যিনি বিশ্বাসের গণ্ডি পেরিয়ে মানবতার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন।
দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতার পর পোপ ফ্রান্সিস ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে ক্যাথলিক বিশ্বাসীরা এবং অসংখ্য ধর্মপ্রাণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
মেঘনা আলমের যাবতীয় ব্যাংক হিসাব তলব
পারভেজ হত্যাকারীদের শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের