আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট, সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১২ জন। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিকালে এসব তথ্য জানান পলক। তিনি আদালতের সামনে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমি চাই আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।’
শুনানি শেষে আদালত ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পলকের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা ও হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সর্বশেষ চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তাকে ভাটারা থানার এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আসামি ধরতে কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে না: হাইকোর্ট