‘হিটম্যান’ খ্যাত ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার ফর্ম খুবই খারাপ যাচ্ছে। চলতি আইপিএলে তার ব্যাটে রান নেই। অনেকেই অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন। সেই রোহিতই পরপর দুই ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দিলেন। তার ব্যাটে এমন কীর্তি সর্বশেষ দেখা গিয়েছিল ৯ বছর আগে।
গত রবিবার চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেলে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন প্রথম ছয় ম্যাচে মাত্র ১৪ গড়ে ব্যাট করা রোহিত। এরপর গতকাল বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেললেন ৪৬ বলে করেছেন ৭০ রানের ম্যাচ জেতানো ইনিংস। সর্বশেষ ২০১৬ আইপিএলে তিনি টানা দুই ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন।
রোহিতের মারমুখী ব্যাটিংয়ে দারুণ জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদের ১৪৩ রান তাড়ায় নেমে ২৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই জিতে যায়। উইল জ্যাকসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান রোহিত। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৩টি ছক্কা। হারতে হারতে ঘুরে দাঁড়ানো মুম্বাই এখন ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে।
হৃদয় কি মোহামেডানের পরের ম্যাচে নিষিদ্ধ?
বার্সেলোনার সঙ্গে আবারও ব্যবধান কমাল রিয়াল