নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআনবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল ও বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালসহ অন্যান্য দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলামের মুরাদনগর উপজেলা শাখার আমির মাও. মুফতি আমজাদ হুসাইনের নেতৃতে মুরাদনগর বড় মাদরাসার মাঠ থেকে মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাও. আব্দুর রহমান আল-মুজাফ্ফার এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেসে বক্তব্য রাখেন মাও. মুফতি আমজাদ হুসাইন, মাও. মুফতি সাদেকুল ইসলাম, মাও. মুফতি মানসুর কবীর, মাও. মুফতি আমীর হুসাইন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের গঠন করা ১২টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার হলো নারী সংস্কার কমিশন। গত ১৯ এপ্রিল তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেবের কাছে ৩১৮ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। তাদের বিশাল এই প্রতিবেদনটি কোরআন ও হাদিসের সঙ্গে চরম সাংঘর্ষিক। ইসলাম ও মুসলমানদের বিরোধী প্রতিবেদন। আমরা এই অনৈতিক আচরণে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। অনতিবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও হাদিসবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে। যদি তা না করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের মুরাদনগর উপজেলার নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। দেশবাসীকে ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রতিবাদ সমাবেশ সমাপ্তি করেন মাও. মুফতি আমজাদ হুসাইন।
ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে শিক্ষার্থী অপহৃত, গ্রেপ্তার ২
কথায় ভুলিয়ে ছাত্রীদের গায়ে হাত, কুপ্রস্তাব দেন অফিস সহকারী