চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জাকিয়া ইসলাম (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা বাবা, ভাই, নানী-খালাসহ আহত হন আরো সাতজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল ছয়টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী একটি বাস পিকআপকে ধাক্কা দিলে সেটা মহাসড়কের পাশে উল্টে যায়। এতে পিকআপ ভ্যানের পিছনের অংশে থাকা সবাই ছিটকে মহাসড়কের উপর পড়ে মারাত্মক জখম হয়। এই ঘটনায় জাকিয়া নামে একটি পাঁচ বছরের শিশু ঘটনাস্থলে নিহত হয় ও অন্যান্যরা আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি টিম তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত শিশুদের বাবা জামাল হোসেন একটি চাকরিতে যোগদানের উদ্দেশ্যে বাসার আসবাবপত্রসহ পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। আসবাবপত্রের সাথে পরিবারের সদস্যদের নিয়ে তিনি পিকআপের পিছনের অংশে বসেছিলেন। তারা সবাই ভোলার স্থায়ী বাসিন্দা।
বার আউলিয়ার হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সকাল ছয়টার দিকে চৌধুরী মার্কেটে এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে একটি শিশু নিহত ও সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর লাশ হাইওয়ে থানায় রাখা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গান চুরি করেছেন এ আর রহমান, ক্ষতিপূরণ ২ কোটি
কৃষিজমির মাটি কাটার অভিযোগ বিএনপি ও যুবলীগ নেতার বিরুদ্ধে 