টাঙ্গাইলের মধুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক হেলাল উদ্দিন (৫৫) ধনবাড়ী পৌর এলকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। নিহত অটোরিকশার যাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি ছিটকে পড়ে। এ সময় অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান এবং একমাত্র যাত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যাত্রী রাতেই মারা যান।
মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক জানান, অটোরিকশা চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নিহত যাত্রীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ভিসি মাছুদকে কেন নামাইছিস? বলেই কুয়েটের ৪ ছাত্রকে মারধর
তিন বছর ধরে আমি সিঙ্গেল: শুবমান গিল