ভারতের তরুণ ওপেনারের প্রেমকাহিনী নিয়ে প্রতিদিন গবেষণা হচ্ছে। কখনো সারা টেন্ডুলকার আবার কখনো সারা আলী খানের সঙ্গে তার নাম জড়িয়ে যায়। কিন্তু সত্যিটা কী- কেউ জানে না। এবার শুবমান নিজেই মাঠে নামলেন সবাইকে সত্যিটা জানাতে। তার দাবি, গত তিন বছর ধরেই নাকি তিনি সিঙ্গেল!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শুবমান বলেন, ‘তিন বছরের বেশি হয়ে গেছে আমি সিঙ্গেল। আমাকে নিয়ে অনেক গুজব শুনেছি। অনেকের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে। এসব শুনে আমার খুব হাসি পায়। কারণ যার সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে, সেই মানুষটার সঙ্গে হয়তো কোনোদিন দেখাই হয়নি। অদ্ভুত লাগে সব শুনে!’
শুবমানের মতে, তিনি যেভাবে ব্যস্ত থাকেন, তাতে প্রেম করার জন্য পর্যাপ্ত সময়ই দিতে পারবেন না। গুজরাট টাইটান্স অধিনায়কের ভাষায়, ‘আমি বছরের প্রায় ৩০০ দিনই বাড়ির বাইরে থাকি। তাই কারও সঙ্গে থাকা বা সম্পর্কে বিনিয়োগ করার মতো সময়ই নেই আমার কাছে।’
তাহলে সময় না দিতে পারায় কি শুবমানের সম্পর্ক ভেঙে গেছে? বিষয়টি পরিস্কার নয়। তবে এখনো খেলা চলাকালীন শুবমানের সঙ্গে সারা টেন্ডুলকারের নাম জুড়ে দিয়ে দর্শকেরা চিৎকার করেন। একবার তো বিরাট কোহলি অতিষ্ঠ হয়ে দর্শকদের ইশারায় চুপ করতে বলেছিলেন। অবশ্য আরেকটি ম্যাচে উস্কেও দিয়েছিলেন।
এই খ্যাতির বিড়ম্বনা কীভাবে সামলান শুবমান? ভারতের তরুণ ওপেনার বলেন, ‘ব্যাটিং করার সময় ওসব চিৎকার আমি কানেই তুলি না। নিজের দায়িত্ব নিয়েই ভাবনাচিন্তায় থাকি। প্রতিপক্ষের ফিল্ডিংয়ে গ্যাপ বের করে শট খেলা, পরবর্তী শট নিয়ে ভাবা- এসব নিয়েই থাকি। তবে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করলে মাঝেমধ্যে এসব কানে আসে।’
হারের সঙ্গে লাল কার্ডের হ্যাটট্রিক রিয়ালের
৫ গোলের থ্রিলারে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে বার্সেলোনার