হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, নারী সংস্কার কমিশনের কোরআনবিরোধী সব প্রস্তাব অবিলম্বে বাতিল করতে হবে। এই কমিশনও বাতিল করতে হবে। সরকার যদি আলেমদের কথায় কর্নপাত না করে তাদের দাবি পূরণের চেষ্টা করে তাহলে সরকারকে চরম খেসারত দিতে হবে।
আজ সোমবার (২৮ এপ্রিল) ফরিদপুরের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া শামসুল উলুম, খাবাসপুর মাদরাসা মিলনায়তনে ফরিদপুর বিভাগীয় সকল জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ দেশের তৌহিদী জনতার ঐক্য ও দাবি-দাওয়া আদায়ের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। ইসলাম, দেশ ও মুসলিম উম্মাহর অধিকার রক্ষায় এই মহাসমাবেশ হবে ঈমানি চেতনাকে উজ্জীবিত করার এক সুবর্ণ সুযোগ। তাই ফরিদপুর বিভাগসহ দেশের প্রতিটি জেলা থেকে বিপুল সংখ্যক ইসলাম প্রিয় তৌহিদী জনতার ব্যাপক সমাগম নিশ্চিত করতে হবে।
সভায় ফরিদপুর জেলার নির্বাহী সভাপতি আল্লামা হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ। আরও বক্তৃতা করেন ফরিদপুর জেলার সহসভাপতি মাওলানা ইসমাইল হুসাইন, সেক্রেটারি মুফতি কামরুজ্জামান, মাদারীপুর জেলা সভাপতি মাওলানা আলী আহমাদ চৌধুরী, সেক্রেটারি মাওলানা আকরাম হুসাইন, রাজবাড়ী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে গণসংহতি আন্দোলন
বিদ্যুৎ বিপর্যয়ে অচল স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাংশ