তারেক রহমানের পক্ষে শ্রমিকদের পানি ও হাতপাখা বিতরণ

আপডেট : ০১ মে ২০২৫, ০২:২৮ পিএম
চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে গত বছরের মত এবারো বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বাধীন টিম খোরশেদ।
 
বৃহস্পতিবার (১ মে) নগরীর প্রাণকেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ১১টায় পানির বিতরণ শুরু করা হয়। এসময় শ্রমিক র‌্যালীতে অংশ নেয়া সহস্রাধিক মানুষের মধ্যে পানি ও হাতপাখা বিতরণ হয়।
 
সদ্য সাবেক কাউন্সিলর ও সদ্য সাবেক নারায়নগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, গত বছরের মত এবারও এইদিনে নগরীর বিভিন্ন স্থানে ২টি গাড়ীতে আমরা বিশুদ্ধ শীতল পানি ও পর্যায়ক্রমে পানির সাথে শশা, ক্যাপ ও হাতপাখা বিতরণ করবো।
খোরশেদ আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে, বিশেষ করে দূর্গত মানুষের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ। এছাড়াও আমাদের টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে। যতদিন তাপদাহ থাকবে আমরা ততদিন সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত