ঝিকরগাছায় ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা গ্রেপ্তার

আপডেট : ০১ মে ২০২৫, ০৮:২৩ পিএম

যশোরের ঝিকরগাছায় ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে রাজু হোসেন (৫৫) নামে এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) গভীর রাতে উপজেলার কাউরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজু হোসেন ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা।
 

মামলার বিবরণে জানা যায়, রাজু হোসেনের বাড়িতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ওই দম্পতি ভাড়া থাকতেন। বুধবার বিকেলে ঐ নারীর স্বামী বাসায় না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষণ করে রাজু হোসেন।
 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান ‘অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত