চার ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে ফেলা লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেওয়ার ঘোষণা দিয়েছে চেলসি। আগামী রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হবে আর্না স্লটের দল। খেলা শুরুর আগেই চ্যাম্পিয়ন প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করবে চেলসি।
চেলসি কোচ এনজো মারেস্কা বলেছেন, ‘আমি মনে করি, এটা একটা ঐতিহ্য। এটা এমন কিছু যা আপনাকে করতে হবে এবং আমরাও করতে চাই। প্রথমত, তারা লিগ জিতেছে, তাই এটা তাদের প্রাপ্য। প্রিমিয়ার লিগ জেতা কতটা দারুণ ব্যাপার সেটা বুঝতে এসবের দরকার নেই। তবে আমরা জানি, এটা খুব ভালো কিছু। তবে যখন আমরা এটা করব (প্রতিপক্ষকে সম্মান), তখন আমার খেলোয়াড়েররাও ভাববে- “আমিও এমনটা পেতে চাই”।’
অর্থাৎ এন্টসো মারেস্কার মতে, প্রতিপক্ষকে প্রাপ্য সম্মান দিলে নিজের দলের ফুটবলাররাও উজ্জীবিত হবে। এমন সম্মান পাওয়ার লক্ষ্যে ভালো পারফর্ম করতে উদ্বুগ্ধ হবে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্য চ্যাম্পিয়নদের ‘গার্ড অব অনার’ দেওয়ার কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই। তবে ঐতিহ্য হিসেবে বেশ কিছু ক্লাবই এটা করে থাকে। তাই মারেস্কা বললেন, লিভারপুলকে সম্মান জানাতে আসছে ম্যাচে কিক-অফের আগে তার শিষ্যরা মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে।
বাংলাদেশ সফরে ঝুঁকি দেখছে ভারত!
অবশেষে নতুন প্রেমিকাকে পরিচয় করিয়ে দিলেন শিখর ধাওয়ান