দেশের মাটিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। আজ রবিবার অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করা হয়। ইতোমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশে এসেছে। গতকাল প্রথম দুই ওয়ানডের জন্য দলও ঘোষণা করেছে বিসিবি।
রবিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ এ দলের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত, নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি। অবশ্যই আমরা চাইবো আমাদের দেশকে এগিয়ে নিতে পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে।’
আগামীকাল ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডে ম্যাচটি সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১০ মে। এরপর ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শেরে বাংলায়।
বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
অকালপ্রয়াত মানজারুল রানার জন্মদিন আজ
‘বিদেশি কোচ ছাড়াই পাঁচবার বিশ্বকাপ জিতেছি’