নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন (৩৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯ টার দিকে মনোহরদী উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের চঙ্গভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহিন উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে । তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।
আর আহতরা হলেন, শিবপুর উপজেলার আশরাফপুর এলাকার মাইনউদ্দিনের ছেলে কাউছার (৩২), জসিমউদ্দিনের ছেলে বিজয় (২৫) ও মনোহরদীর হাতিরদিয়া এলাকার নিরঞ্জনের ছেলে শান্ত (২০)।
পুলিশ ও স্থানীয়ারা জানায়, নরসিংদী থেকে মনোহরদীর হাতিরদিয়া অভিমুখে যাওয়া একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক শাহিনসহ ৪ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, সড়ক দুর্ঘটনায় একজন চালক মারা গিয়েছে। আমরা প্রাইভেটকার ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে এসেছি। আর এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দখলে ছোট হচ্ছে ভাওয়াল বন
সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান